এই মর্মে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর অধীনে উপবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে দরিদ্র শিক্ষার্থীরা আগামী ০৫/০২/২০২৬খ্রি. তারিখের মধ্যে কলেজ থেকে উপবৃত্তির ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ পূর্বক আগামী ০৯/০২/২০২৬খ্রি. তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের অফিসের কম্পিউটার শাখায় জমা দেয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হলো। আবেদনের সাথে সংযুক্ত প্রয়োজনীয় কাগজ পত্রাদি ঃ ১। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ ছবি ২ কপি। ২। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (১৭ ডিজিটের)। ৩। পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৪। পিতা/মাতার অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৫। এসএসসি পাশের রেজিঃ কার্ড ও নম্বরপত্র (মার্কসীট) এর ফটোকপি। ৬। জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতা/মাতার মধ্যে যাকে অভিভাবক হিসাবে নির্বাচন করা হবে তাঁর নামে একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসাবে অভিভাবকের নাম দিতে হবে। স্কুল ব্যাংকিং একাউন্ট এর ক্ষেত্রে শিক্ষার্থীর নামে একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নিজের নাম দিতে হবে। ৭। পিতা ও মাতা কেউ জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক হিসাবে আপন ভাই/বোন/দাদা/দাদী/নানা/নানী-কে নির্বাচন করলে শিক্ষার্থীর নিজ নামীয় একাউন্ট হিসাবে অনলাইন স্কুল ব্যাংকিং একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নিজের নাম দিতে হবে। ৮। এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে শিক্ষার্থীর নামে একাউন্ট খুললে একাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নাম লিখতে হবে অথবা পিতা/মাতার মধ্যে যাকে অভিভাবক হিসাবে নির্বাচন করা হবে তাঁর নামে একাউন্ট খুললে পিতা/মাতার নাম একাউন্টধারীর নাম হিসাবে লিখতে হবে। ৯। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতা/মাতার মধ্যে যাকে অভিভাবক হিসাবে নির্বাচন করা হবে তাঁর এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন এবং একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসাবে পিতা/মাতার নাম লিখতে হবে। ১০। শিক্ষার্থীর পিতা/মাতা অথবা অভিভাবকের যার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাউন্ট খোলা হবে শুধুমাত্র তাঁকে অভিভাবক হিসেবে দিতে হবে। ১১। পূর্বে যে একাউন্টে বৃত্তি/উপবৃত্তি/বয়স্ক ভাতা/বিধবা ভাতা/পঙ্গু ভাতা ইত্যাদির টাকা এসেছে সে একাউন্ট দিলে তা বাতিল বলে গণ্য হবে। বিশেষ নির্দেশনাঃ কলেজ দপ্তর থেকে উপবৃত্তি ফরম সংগ্রহ করে ফরম নির্ভুলভাবে পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে। উল্লেখিত তারিখের পরে কোন ফরম জমা নেয়া হবে না। অসম্পূর্ণ/ঘষামাজা আবেদন গ্রহন যোগ্য নয়। উপকার ভোগী নির্বাচনে তথ্যাদির সত্যতা যাচাই-বাচাই করা হবে। কোন অসত্য তথ্য প্রমাণ হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মোঃ আতাউর রহমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লংলা আধুনিক ডিগ্রি কলেজ।
Date: 2026/02/03
এই মর্মে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর অধীনে উপবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে দরিদ্র শিক্ষার্থীরা আগামী ০৫/০২/২০২৬খ্রি. তারিখের মধ্যে কলেজ থেকে উপবৃত্তির ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ পূর্বক আগামী ০৯/০২/২০২৬খ্রি. তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের অফিসের কম্পিউটার শাখায় জমা দেয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হলো।
আবেদনের সাথে সংযুক্ত প্রয়োজনীয় কাগজ পত্রাদি ঃ
১। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ ছবি ২ কপি।
৩। পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫। এসএসসি পাশের রেজিঃ কার্ড ও নম্বরপত্র (মার্কসীট) এর ফটোকপি।
৭। পিতা ও মাতা কেউ জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক হিসাবে আপন ভাই/বোন/দাদা/দাদী/নানা/নানী-কে নির্বাচন করলে শিক্ষার্থীর নিজ নামীয় একাউন্ট হিসাবে অনলাইন স্কুল ব্যাংকিং একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নিজের নাম দিতে হবে।
৯। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতা/মাতার মধ্যে যাকে অভিভাবক হিসাবে নির্বাচন করা হবে তাঁর এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন এবং একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসাবে পিতা/মাতার নাম লিখতে হবে।
১১। পূর্বে যে একাউন্টে বৃত্তি/উপবৃত্তি/বয়স্ক ভাতা/বিধবা ভাতা/পঙ্গু ভাতা ইত্যাদির টাকা এসেছে সে একাউন্ট দিলে তা বাতিল বলে গণ্য হবে।